Skip to main content

Posts

ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার নগরীর বয়রা আজিজের মোড়ে তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তিদের দাফনে সহায়তা ও সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় ৮ জনকে এবছর সংবর্ধনা প্রদান করা হয়। দাফনে সহায়তা করা ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, জাফর হোসেন, মো: জাকির হোসেন, আসলাম হোসেন, আনোয়ার হোসেন। মসজিদের খেদমত ও সামাজিক কাজে অবদান রাখায় মো: শামসুল বারী (লালু), জাতীয় পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় হাফেজ মো: জাহিদুল ইসলাম ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়ে সোনাডাঙ্গা থানায় প্রথম স্থান অধিকার করায় হাফেজ রেজওয়ান খন্দকার ফাহিম কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলের শেখ হাসান ইফতেখার চালু, নোয়াপাড়া গ্রুপের জিএম আল মাসুদ অর রশীদ, হাফেজ মাওলানা মুফতী ইলিয়াস সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সভাপতি মো: জাকারিয়া হোসেন,  আহবায়কের দায়িত্ব পালন করেন মো: নাজিম উদ্দিন,  প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন মো: তরিকুল ইসলাম।  অনু...

মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ চেম্বারের ব্লাড গ্রুপিং ক্যাপের আয়োজন

আজ ১৬ই ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছাসেবকেরা। বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প- ২০২৩ উক্ত ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ যাচাই করেন।  এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, উপ প্রচার সম্পাদক ফারাবি আহমেদ হৃদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবুল আকতার সহ সদস্য ইউসুফ, তহিদুল, লিয়ন, প্রেসিডিয়াম সদস্য মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দানের জন্য উপস্থিত হন সংগঠনের শুভাকাঙ্ক্ষী  খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুপ কুমার ঘোষ, পাটু ...

বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ৩রা নভেম্বর তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। উক্ত কর্মশালায় প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। গোটা আয়োজনে ইমেইলের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইয়ুথ চেম্বারের দফতর সম্পাদক এনামুল হাসান তাসনিম। এ কর্মশালার মাধ্যমে আগামী দিনগুলোতে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারা। Email etiquette workshop on YouTube

ইয়ুথ চেম্বারের "Maximizing your value within an organization" শীর্ষক এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন

তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরনের আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। এরই ধারাবাহিকতায় গত ২৪শে নভেম্বর "Maximizing your value within an organization" শীর্ষক এক অনলাইন ওয়ার্কশপের আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে। আগামী এমন অসাধারণ কর্মকান্ড অব্যহত রাখবে ইয়ুথ চেম্বার।

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘সেভ গ্রীণ মিশন- ২০২৩’ নামে ইয়ুথ চেম্বারের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলাফল আমরা ইতিমধ্যেই দেখছি। দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের জীবন। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছের ভূমিকা মাথায় রেখে আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যের বিষয় মাথায় রেখে প্রতি বছরের ন্যায় ইয়ুথ চেম্বার গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করে "সেভ গ্রীণ মিশন" নামে একটি বৃক্ষরোপন ইভেন্ট।  একটি গাছের চারা রোপণ করে উক্ত ইভেন্টের উদ্বোধন করেন "জনাব শেখ ফারুক হাসান হিটলু" যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর। এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ সংগঠনের একঝাঁক তরুন সংগঠক ও উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য।  আয়োজনের উদ্বোধনের পর ইয়ুথ চেম্বারের সংগঠকরা একাধিক গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করে। মাস জুড়ে চলবে সেভ গ্রীন মিশনের কার্যক্রম।

খুলনায় ইয়ুথ চেম্বারের উন্মুক্ত কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার নগরীর বয়রা আজিজের মোড়ে পবিত্র রজমান মাস উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইয়ুথ চেম্বারের সভাপতি জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উদ্বোধক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া গ্রুপের ডিজিএম আল মাসুদ অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ শরীফুল ইসলাম ও ইয়ুথ চেম্বারের সহ-সভাপতি নাজমুস সাকিব। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ চেম্বারের উপদেষ্টা মুফতী হাবিবুল্লাহ ও মুফতি হাফিজুর রহমান সাহেব। দিনব্যাপি এ অনুষ্ঠানে খুলনার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে ৫০ জন প্রতিযোগী ও ইয়ুথ চেম্বারের প্রায় ২০০ জন শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের আহবায়কের দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠন...

ইয়ুথ চেম্বারের মাতৃভাষা দিবস উদযাপন

গত ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে শিশুদের জন্য "চিত্রাঙ্কন প্রতিযোগিতা" এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। বর্ণিল এ আয়োজনে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মিরাজুল হক। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী নূরানী একাডেমীর সুযোগ্য প্রিন্সিপ্যাল জনাব মাওঃ এমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি হাবিবুল্লাহ, খানজাহান আলী নূরানী একাডেমির সহকারী শিক্ষক জনাব মামুনুর রশীদ, মাওঃ মোহাম্মদ আলী ও সুপরিচিত ব্যক্তিবর্গ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে আসা প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। শহীদদের স্বরণে বিশেষ দোয়া ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে আয়োজনটি শেষ হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সম্মানিত সভাপতি জনাব মোঃ জাকারিয়া হোসেন। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ চেম্বারের কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান হৃদয়, যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত ইসলাম আবির। সার্বিক দি...

বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় বিশেষ ট্রেইনিংয়ের আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ২৭ ও ২৮শে জানুয়ারি  ২০২৩, তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ "বেসিক ফার্স্ট এইড ট্রেইনিং" শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। স্বতঃফুর্ত অংশগ্রহনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কলাকৌশল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে আগত প্রশিক্ষণার্থীরা। গোটা প্রশিক্ষণে বিশেষভাবে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট। এ আয়োজনে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ চেম্বারের সাংগঠনিক সম্পাদক জনাব তরিকুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত আলোচকদের স্ববিস্তার আলোচনা ও প্রশিক্ষণকে জনকল্যানে কাজে লাগাবেন বলে জানান আগত প্রশিক্ষণার্থীরা।

মাইয়্যাতের গোসল ও দাফনের পদ্ধতি সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ২৫শে ডিসেম্বর ২০২২, রোজ রবিবার তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক মাইয়্যাতের গোসল ও দাফনের পদ্ধতি সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ (ব্যবহারিক) শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। স্বতঃফুর্ত অংশগ্রহনের মাধ্যমে মৃতের গোসল, কাফন, জানাযা ও দাফন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে আগত প্রশিক্ষণার্থীরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ সাহেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মাধ্যে উপস্থিত ছিলেন, মুফতি আমীর হামজা সাহেব, মুফতি ইলিয়াস জাহানাবাদী, মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি মুনাওয়ার হুসাইন সাহেব ও মুফতি হাফিজুর রহমান সাহেব সহ আরও বরেণ্য ওলামায়ে কেরাম। আলোচকদের স্ববিস্তার আলোচনা ও প্রশিক্ষণকে জনকল্যানে কাজে লাগাবেন বলে জানান আগত প্রশিক্ষণার্থীরা। সকলের মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি করেন হাফেজ মাওলানা শেখ সুলায়মান সাহেব।

নগরীর এক পরিচ্ছন্ন কর্মসূচিতে ‘ইয়ুথ চেম্বার’ এর অংশগ্রহন

খুলনা জেলার অতিপরিচিত ‘সাত নম্বর ঘাট’ এ অনুষ্ঠিত হলো “পরিচ্ছন্ন হোক আমার শহর” নামে স্বেচ্ছাসেকদের ব্যতিক্রমধর্মী এক সচেতনতামূলক কার্মসূচি। পরিচ্ছন্ন এ কর্মসূটিতে সক্রিয় অংশ নেয় তারুণ্যের স্বেচ্ছসেবী সংগঠন ‘ইয়ুথ চেম্বার’ এর স্বেচ্ছাসেবকেরা। এছাড়াও ভলান্টিয়ার ফর বাংলাদেশের আমন্ত্রনে যুক্ত হয় ফায়ার সার্ভিস ভলান্টিয়ারসহ খুলানার প্রায় দশটিরও বেশি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক। নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেকেরা অঙ্গীকারাবদ্ধ হয় এ আয়োজনের মধ্যদিয়ে। এসময় শহরের সুপরিচিত এ স্থানে আসা মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবকেরা। অসাধারণ এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনা সদরের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ সাঈদুজ্জামান, আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর শেখ মোঃ সাহাবুদ্দিনসহ ক্লাউড ইনিস্টিউটের কার্যনির্বাহী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফরহাদ।

Fully Funded: Freedom Fellow Residential Bootcamp

Freedom Fellow Camp is an initiative to educate young people about community leadership, tolerance, the economy, digital safety, and individual rights. This will generate empathetic and open-minded young leaders. Dealing with fake news and disinformation, as well as this generation’s digital verification material and courses, will help youth broaden their skills to combat new age challenges. Topics that will be covered are Individual Freedom, Individual Rights, Tolerance, Digital Safety, Leadership, and more Participants will be accepted based on their application and intent. If the allocated seats are filled with eligible participants, we will close the registration. The date for the bootcamp is 7 to 10 November 2022. The selected participants will receive 4 days, 3-night residential bootcamp at Cox's Bazar. Please note that it is mandatory to attend all the sessions. Benefits: - 4 days, 3-night accommodation - Food - Transportation from your city to Cox's bazar and Cox's ...

কাস্টমার সার্ভিস ও ওয়েব ডেভেলপমেন্টসহ কয়েকটি সময়োপযোগী কোর্স (একদম ফ্রী)

  কাস্টমার সার্ভিস ও ওয়েব ডেভেলপমেন্টসহ বেশ কয়েকটি ফ্রী কোর্স করার সুযোগ করে দিয়েছে বিডি স্কিলস্। এছাড়াও রয়েছে মোবইল এ্যাপ্লিকেশনের মত সময়োপযোগী  কোর্সও। যা একজন তরুণকে তার আত্মোন্নয়নে ব্যাপক সহায়তা করবে। করবে চ্যালেঞ্জ মোকাবেলয় অধিক পারদর্শী। কোর্সের বিস্তারি জানুনঃ ১. সফটস্কিলঃ https://cutt.ly/NVT9qjn ২. এ্যপ্লিকেশন ডেভেলপমেন্টঃ https://cutt.ly/kVT9k70 ৩. কাস্টমার সার্ভিসঃ https://cutt.ly/oVT9yHm ৪. ওয়েব ডেভেলপমেন্টঃ https://cutt.ly/kVT9rIy কোর্সগুলো সম্পন্ন করতে অবশ্যই আপনাকে বিডি স্কিলস্ এর ওযেবসাইটে সাইন আপ করে নিতে হবে। - তথ্যসূত্রঃ Bdskills

অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিকতার সুযোগ দিচ্ছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা

সাংবাদিকতার সুযোগ দিচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা । পড়াশুনার যারা পাশাপাশি সাংবাদিকতা করতে আগ্রহী, তাদের জন্য সুবর্ণ সুযোগ। নিউজ পোর্টাল চ্যানেল খুলনায় কিছু সংখ্যক পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নামঃ চ্যানেল খুলনা পদের নামঃ রিপোর্টার ও ক্যাম্পাস প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই দক্ষতাঃ স্মার্ট ফোন অপারেট জানতে হবে চাকরির ধরনঃ পার্ট টাইম প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ বয়সঃ প্রযোজ্য নয় কর্মস্থলঃ খুলনা এবং নিজ এলাকা সম্মানী ভাতাঃ আলোচনা সাপেক্ষে মোবাইল- ০১৭০৪-৪০৮০৩০ আবেদনের নিয়মঃ আগ্রহীরা বায়োডাটা মেইল করুন- channelkhulnatv@gmail.com বিঃদ্রঃ কার্ড বা অন্য কোন প্রকার খরচের চিন্তা নাই। এছাড়া বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সূত্রঃ চ্যানেল খুলনা ফেসবুক পেজ।

কাষ্টমার সার্ভিস রিপ্রেসেন্টেটিভসহ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ান উম্মাহ বিডি

নিয়োগ বিজ্ঞপ্তিঃ কাষ্টমার সার্ভিস রিপ্রেসেন্টেটিভ . কর্মস্থলঃ উত্তরখান, উত্তরা, ঢাকা। (অফিসিয়াল জব) স্যালারীঃ ১৫,০০০ টাকা পদসংখ্যাঃ ৪ জন কাজের ধরণঃ ফুল টাইম যে স্কিল প্রয়োজনঃ শুদ্ধ বাংলা একসেন্টে কাষ্টমারের সাথে কথা বলা, পিসিতে বাংলা টাইপিং স্পিড ২৫+ থাকা, ব্যাসিক কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা। ইসলাম পালনে সচেস্ট এমন দ্বীনি ভাইদের আমরা খুজছি, যাদের উপরিক্ত স্কীলগুলো রয়েছে এবং হালাল উপার্জন করতে ইচ্ছুক। যে সকল সুবিধা আমাদের পক্ষ হতে পাবেনঃ • আমাদের অফিসিয়াল কার্যক্রম শরীয়া বোর্ড IFA এর পর্যবেক্ষণে পরিচালিত হয়, এক্ষেত্রে আপনার উপার্জিত    অর্থ সম্পূর্ণরূপে হালাল হওয়ার নিশ্চয়তা পাচ্ছেন। • অফিসে জামায়ত এর সাথে সালাত আদায় এবং ইসলামিক পরিবেশে কাজের সুবিধা। • কাজের পার্ফম্যান্স অনুযায়ী পার্ফম্যান্স বোনাস • ফেস্টিভাল বোনাস (কোম্পনি পলিসি অনুযায়ী) আবেদন করুন: https://rebrand.ly/carrier-oubd সূত্রঃ ওয়ান উম্মাহ বিডি ফেসবুক পেজ।

বিনামূল্যে ৮ দিন ব্যাপী ‘অনলাইন ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ’

ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে “Friedrich Naumann Foundation for Freedom” (FNF Bangladesh) এবং e-CAB (e-Commerce Association of Bangladesh) উদ্যোগে শুরু হতে যাচ্ছে Online e-Commerce Entrepreneurship প্রশিক্ষণ।অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইনে ৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণে থাকছে মোট ৪৫টি ক্লাস, ৩টি অ্যাসেসমেন্ট এবং প্রতিদিন ক্লাস হবে মোট ৬ ঘন্টা করে। অনলাইনে ৮ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে। ট্রেনিং - ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর, ২০২২ ক্লাসের সময়- সকাল ১০:০০টা থেকে বিকেল ০৫:০০টা পর্যন্ত (১ ঘন্টা বিরতিসহ) ট্রেনিং ভেন্যু: অনলাইন জুম লিংক আবেদন ফরম লিংক: https://forms.gle/gYHwaZ2AHg1e7bBw8 সূত্রঃ ই-ক্যাব ফেসবুক পেজ ।

বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক চায় ফিফা

আসন্ন ‘ ফিফা বিশ্বকাপ ২০২২’ উপলক্ষে বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক চায় ফিফা। গোটা আয়োজনে স্টেডিয়াম থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করবে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি। ন্যূনতম ১৮ বছর বয়সী যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজি ও আরবি ভাষায় কথা বলতে পারার যোগ্যতাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। এছাড়া কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আবেদনকারীর আবশ্যই পাসপোর্ট থাকতে হবে। বুষ্টার ডোজ সম্পন্ন ব্যক্তিরাই কেবলমাত্র অংশগ্রহন করতে পারবেন। এবারের বিশ্বাকাপের আয়োজক হিসেবে থাকছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আবেদন করুন এই লিংকেঃ volunteer.fifa.com

ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ইয়ুথ চেম্বারের ব্যতিক্রমধর্মী আয়োজন

ঈদ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিগত বছরগুলোর ন্যায় এবারও নিজেদের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রেখেছে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। গত ১০ই জুলাই ২০২২, রবিবার কোরবানীর ঈদ তথা পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানীদাতাদের নিকট থেকে সংগৃহীত কোরবানীর পশুর মাংস বিলিয়ে দেয়া হয় সমাজের অতিসাধারণ ও এবছর কোরবানী দিতে না পারা মানুষের মাঝে। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারি চাকুরীজীবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইয়ুথ চেম্বারের গর্বিত সদস্যগণের নিরলস পরিশ্রমের মাধ্যমে সুসম্পন্ন হয় বর্ন্যাঢ্য এ আয়োজন। বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন কর্মসূচি, শিক্ষা উপকরন বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিতার অংশ হিসেবে ঈদ-আনন্দ ভাগাভাগি করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস ২০২০

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে আজ তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন 'ইয়ুথ চেম্বার' ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল ৯টায় সবাই একসাথে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় এরপর পর্যায়ক্রমে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা চলাকালীন সময়ে খুলনা সিটি কর্পোরেশন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আনিসুর রহমান বিশ্বাস অনুষ্ঠান দেখতে আসেন এবং ছোট ছোট শিক্ষার্থীদের এত  সুন্দর অংকন দেখে প্রশংসা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জনাব কাজী মুহাম্মদ ইব্রাহিম (সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর), জনাব মাওলানা এমদাদুল হক (প্রিন্সিপাল, খানজাহান আলী নূরানী একাডেমি), জনাব মামুনুর রশীদ (শিক্ষক, খানজাহান আলী নূরানী একাডেমি), নাজমুস সাকিব ( সাধারণ সম্পাদক, ইয়ুথ চেম্বার) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকারিয়া হোসেন (সভাপতি, ইয়ুথ চেম্বার)। এছাড়াও অনুষ্ঠানে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন ইয়ুথ চেম্বারের পর...