Skip to main content

অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিকতার সুযোগ দিচ্ছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা

সাংবাদিকতার সুযোগ দিচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনাপড়াশুনার যারা পাশাপাশি সাংবাদিকতা করতে আগ্রহী, তাদের জন্য সুবর্ণ সুযোগ।

নিউজ পোর্টাল চ্যানেল খুলনায় কিছু সংখ্যক পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামঃ চ্যানেল খুলনা
পদের নামঃ রিপোর্টার ও ক্যাম্পাস প্রতিনিধি
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অথবা সমমান উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
দক্ষতাঃ স্মার্ট ফোন অপারেট জানতে হবে
চাকরির ধরনঃ পার্ট টাইম
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ
বয়সঃ প্রযোজ্য নয়
কর্মস্থলঃ খুলনা এবং নিজ এলাকা
সম্মানী ভাতাঃ আলোচনা সাপেক্ষে
মোবাইল- ০১৭০৪-৪০৮০৩০

আবেদনের নিয়মঃ আগ্রহীরা বায়োডাটা মেইল করুন- channelkhulnatv@gmail.com

বিঃদ্রঃ কার্ড বা অন্য কোন প্রকার খরচের চিন্তা নাই। এছাড়া বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

সূত্রঃ চ্যানেল খুলনা ফেসবুক পেজ।

Comments

Popular posts from this blog

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘সেভ গ্রীণ মিশন- ২০২৩’ নামে ইয়ুথ চেম্বারের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলাফল আমরা ইতিমধ্যেই দেখছি। দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের জীবন। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছের ভূমিকা মাথায় রেখে আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যের বিষয় মাথায় রেখে প্রতি বছরের ন্যায় ইয়ুথ চেম্বার গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করে "সেভ গ্রীণ মিশন" নামে একটি বৃক্ষরোপন ইভেন্ট।  একটি গাছের চারা রোপণ করে উক্ত ইভেন্টের উদ্বোধন করেন "জনাব শেখ ফারুক হাসান হিটলু" যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর। এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ সংগঠনের একঝাঁক তরুন সংগঠক ও উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য।  আয়োজনের উদ্বোধনের পর ইয়ুথ চেম্বারের সংগঠকরা একাধিক গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করে। মাস জুড়ে চলবে সেভ গ্রীন মিশনের কার্যক্রম।

মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ চেম্বারের ব্লাড গ্রুপিং ক্যাপের আয়োজন

আজ ১৬ই ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছাসেবকেরা। বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প- ২০২৩ উক্ত ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ যাচাই করেন।  এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, উপ প্রচার সম্পাদক ফারাবি আহমেদ হৃদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবুল আকতার সহ সদস্য ইউসুফ, তহিদুল, লিয়ন, প্রেসিডিয়াম সদস্য মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দানের জন্য উপস্থিত হন সংগঠনের শুভাকাঙ্ক্ষী  খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুপ কুমার ঘোষ, পাটু ...

বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ৩রা নভেম্বর তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। উক্ত কর্মশালায় প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। গোটা আয়োজনে ইমেইলের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইয়ুথ চেম্বারের দফতর সম্পাদক এনামুল হাসান তাসনিম। এ কর্মশালার মাধ্যমে আগামী দিনগুলোতে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারা। Email etiquette workshop on YouTube