Skip to main content

নগরীর এক পরিচ্ছন্ন কর্মসূচিতে ‘ইয়ুথ চেম্বার’ এর অংশগ্রহন



খুলনা জেলার অতিপরিচিত ‘সাত নম্বর ঘাট’ এ অনুষ্ঠিত হলো “পরিচ্ছন্ন হোক আমার শহর” নামে স্বেচ্ছাসেকদের ব্যতিক্রমধর্মী এক সচেতনতামূলক কার্মসূচি। পরিচ্ছন্ন এ কর্মসূটিতে সক্রিয় অংশ নেয় তারুণ্যের স্বেচ্ছসেবী সংগঠন ‘ইয়ুথ চেম্বার’ এর স্বেচ্ছাসেবকেরা। এছাড়াও ভলান্টিয়ার ফর বাংলাদেশের আমন্ত্রনে যুক্ত হয় ফায়ার সার্ভিস ভলান্টিয়ারসহ খুলানার প্রায় দশটিরও বেশি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক।





নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেকেরা অঙ্গীকারাবদ্ধ হয় এ আয়োজনের মধ্যদিয়ে। এসময় শহরের সুপরিচিত এ স্থানে আসা মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবকেরা।





অসাধারণ এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনা সদরের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ সাঈদুজ্জামান, আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর শেখ মোঃ সাহাবুদ্দিনসহ ক্লাউড ইনিস্টিউটের কার্যনির্বাহী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফরহাদ।



Comments

Popular posts from this blog

মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ চেম্বারের ব্লাড গ্রুপিং ক্যাপের আয়োজন

আজ ১৬ই ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছাসেবকেরা। বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প- ২০২৩ উক্ত ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ যাচাই করেন।  এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, উপ প্রচার সম্পাদক ফারাবি আহমেদ হৃদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবুল আকতার সহ সদস্য ইউসুফ, তহিদুল, লিয়ন, প্রেসিডিয়াম সদস্য মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দানের জন্য উপস্থিত হন সংগঠনের শুভাকাঙ্ক্ষী  খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুপ কুমার ঘোষ, পাটু ...

ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার নগরীর বয়রা আজিজের মোড়ে তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তিদের দাফনে সহায়তা ও সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় ৮ জনকে এবছর সংবর্ধনা প্রদান করা হয়। দাফনে সহায়তা করা ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, জাফর হোসেন, মো: জাকির হোসেন, আসলাম হোসেন, আনোয়ার হোসেন। মসজিদের খেদমত ও সামাজিক কাজে অবদান রাখায় মো: শামসুল বারী (লালু), জাতীয় পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় হাফেজ মো: জাহিদুল ইসলাম ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়ে সোনাডাঙ্গা থানায় প্রথম স্থান অধিকার করায় হাফেজ রেজওয়ান খন্দকার ফাহিম কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলের শেখ হাসান ইফতেখার চালু, নোয়াপাড়া গ্রুপের জিএম আল মাসুদ অর রশীদ, হাফেজ মাওলানা মুফতী ইলিয়াস সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সভাপতি মো: জাকারিয়া হোসেন,  আহবায়কের দায়িত্ব পালন করেন মো: নাজিম উদ্দিন,  প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন মো: তরিকুল ইসলাম।  অনু...

বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ৩রা নভেম্বর তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। উক্ত কর্মশালায় প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। গোটা আয়োজনে ইমেইলের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইয়ুথ চেম্বারের দফতর সম্পাদক এনামুল হাসান তাসনিম। এ কর্মশালার মাধ্যমে আগামী দিনগুলোতে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারা। Email etiquette workshop on YouTube