Skip to main content

মাইয়্যাতের গোসল ও দাফনের পদ্ধতি সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ২৫শে ডিসেম্বর ২০২২, রোজ রবিবার তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক মাইয়্যাতের গোসল ও দাফনের পদ্ধতি সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ (ব্যবহারিক) শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়।


স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। স্বতঃফুর্ত অংশগ্রহনের মাধ্যমে মৃতের গোসল, কাফন, জানাযা ও দাফন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে আগত প্রশিক্ষণার্থীরা।


পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ সাহেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মাধ্যে উপস্থিত ছিলেন, মুফতি আমীর হামজা সাহেব, মুফতি ইলিয়াস জাহানাবাদী, মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি মুনাওয়ার হুসাইন সাহেব ও মুফতি হাফিজুর রহমান সাহেব সহ আরও বরেণ্য ওলামায়ে কেরাম। আলোচকদের স্ববিস্তার আলোচনা ও প্রশিক্ষণকে জনকল্যানে কাজে লাগাবেন বলে জানান আগত প্রশিক্ষণার্থীরা।
সকলের মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি করেন হাফেজ মাওলানা শেখ সুলায়মান সাহেব।

Comments

Popular posts from this blog

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘সেভ গ্রীণ মিশন- ২০২৩’ নামে ইয়ুথ চেম্বারের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের কারণে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলাফল আমরা ইতিমধ্যেই দেখছি। দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের জীবন। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছের ভূমিকা মাথায় রেখে আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যের বিষয় মাথায় রেখে প্রতি বছরের ন্যায় ইয়ুথ চেম্বার গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করে "সেভ গ্রীণ মিশন" নামে একটি বৃক্ষরোপন ইভেন্ট।  একটি গাছের চারা রোপণ করে উক্ত ইভেন্টের উদ্বোধন করেন "জনাব শেখ ফারুক হাসান হিটলু" যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর। এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ সংগঠনের একঝাঁক তরুন সংগঠক ও উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য।  আয়োজনের উদ্বোধনের পর ইয়ুথ চেম্বারের সংগঠকরা একাধিক গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করে। মাস জুড়ে চলবে সেভ গ্রীন মিশনের কার্যক্রম।

মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ চেম্বারের ব্লাড গ্রুপিং ক্যাপের আয়োজন

আজ ১৬ই ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বেচ্ছাসেবকেরা। বিজয় র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প- ২০২৩ উক্ত ক্যাম্পে বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ যাচাই করেন।  এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ চেম্বারের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ হৃদয়, উপ প্রচার সম্পাদক ফারাবি আহমেদ হৃদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবুল আকতার সহ সদস্য ইউসুফ, তহিদুল, লিয়ন, প্রেসিডিয়াম সদস্য মামুন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেচ্ছাসেবকদের অনুপ্রেরণা দানের জন্য উপস্থিত হন সংগঠনের শুভাকাঙ্ক্ষী  খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাঃ অনুপ কুমার ঘোষ, পাটু ...

বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ৩রা নভেম্বর তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ইমেইল শিষ্টাচার বিষয়ক এক অনলাইন কর্মশালার আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। উক্ত কর্মশালায় প্রায় ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে। গোটা আয়োজনে ইমেইলের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইয়ুথ চেম্বারের দফতর সম্পাদক এনামুল হাসান তাসনিম। এ কর্মশালার মাধ্যমে আগামী দিনগুলোতে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারা। Email etiquette workshop on YouTube