Skip to main content

Posts

ইয়ুথ চেম্বারের মাতৃভাষা দিবস উদযাপন

গত ২১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে শিশুদের জন্য "চিত্রাঙ্কন প্রতিযোগিতা" এর আয়োজন করে তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার। বর্ণিল এ আয়োজনে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মিরাজুল হক। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী নূরানী একাডেমীর সুযোগ্য প্রিন্সিপ্যাল জনাব মাওঃ এমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি হাবিবুল্লাহ, খানজাহান আলী নূরানী একাডেমির সহকারী শিক্ষক জনাব মামুনুর রশীদ, মাওঃ মোহাম্মদ আলী ও সুপরিচিত ব্যক্তিবর্গ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে আসা প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। শহীদদের স্বরণে বিশেষ দোয়া ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে আয়োজনটি শেষ হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সম্মানিত সভাপতি জনাব মোঃ জাকারিয়া হোসেন। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ চেম্বারের কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান হৃদয়, যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত ইসলাম আবির। সার্বিক দি...

বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় বিশেষ ট্রেইনিংয়ের আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ২৭ ও ২৮শে জানুয়ারি  ২০২৩, তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ "বেসিক ফার্স্ট এইড ট্রেইনিং" শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। স্বতঃফুর্ত অংশগ্রহনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কলাকৌশল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে আগত প্রশিক্ষণার্থীরা। গোটা প্রশিক্ষণে বিশেষভাবে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট। এ আয়োজনে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ইয়ুথ চেম্বারের সাংগঠনিক সম্পাদক জনাব তরিকুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত আলোচকদের স্ববিস্তার আলোচনা ও প্রশিক্ষণকে জনকল্যানে কাজে লাগাবেন বলে জানান আগত প্রশিক্ষণার্থীরা।

মাইয়্যাতের গোসল ও দাফনের পদ্ধতি সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ইয়ুথ চেম্বার

গত ২৫শে ডিসেম্বর ২০২২, রোজ রবিবার তারুণ্যের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বার কর্তৃক মাইয়্যাতের গোসল ও দাফনের পদ্ধতি সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ (ব্যবহারিক) শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। স্বতঃফুর্ত অংশগ্রহনের মাধ্যমে মৃতের গোসল, কাফন, জানাযা ও দাফন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করে আগত প্রশিক্ষণার্থীরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ সাহেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মাধ্যে উপস্থিত ছিলেন, মুফতি আমীর হামজা সাহেব, মুফতি ইলিয়াস জাহানাবাদী, মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি মুনাওয়ার হুসাইন সাহেব ও মুফতি হাফিজুর রহমান সাহেব সহ আরও বরেণ্য ওলামায়ে কেরাম। আলোচকদের স্ববিস্তার আলোচনা ও প্রশিক্ষণকে জনকল্যানে কাজে লাগাবেন বলে জানান আগত প্রশিক্ষণার্থীরা। সকলের মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি করেন হাফেজ মাওলানা শেখ সুলায়মান সাহেব।

নগরীর এক পরিচ্ছন্ন কর্মসূচিতে ‘ইয়ুথ চেম্বার’ এর অংশগ্রহন

খুলনা জেলার অতিপরিচিত ‘সাত নম্বর ঘাট’ এ অনুষ্ঠিত হলো “পরিচ্ছন্ন হোক আমার শহর” নামে স্বেচ্ছাসেকদের ব্যতিক্রমধর্মী এক সচেতনতামূলক কার্মসূচি। পরিচ্ছন্ন এ কর্মসূটিতে সক্রিয় অংশ নেয় তারুণ্যের স্বেচ্ছসেবী সংগঠন ‘ইয়ুথ চেম্বার’ এর স্বেচ্ছাসেবকেরা। এছাড়াও ভলান্টিয়ার ফর বাংলাদেশের আমন্ত্রনে যুক্ত হয় ফায়ার সার্ভিস ভলান্টিয়ারসহ খুলানার প্রায় দশটিরও বেশি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক। নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেকেরা অঙ্গীকারাবদ্ধ হয় এ আয়োজনের মধ্যদিয়ে। এসময় শহরের সুপরিচিত এ স্থানে আসা মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবকেরা। অসাধারণ এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনা সদরের সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ সাঈদুজ্জামান, আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর শেখ মোঃ সাহাবুদ্দিনসহ ক্লাউড ইনিস্টিউটের কার্যনির্বাহী পরিচালক জনাব আব্দুল্লাহ আল ফরহাদ।

Fully Funded: Freedom Fellow Residential Bootcamp

Freedom Fellow Camp is an initiative to educate young people about community leadership, tolerance, the economy, digital safety, and individual rights. This will generate empathetic and open-minded young leaders. Dealing with fake news and disinformation, as well as this generation’s digital verification material and courses, will help youth broaden their skills to combat new age challenges. Topics that will be covered are Individual Freedom, Individual Rights, Tolerance, Digital Safety, Leadership, and more Participants will be accepted based on their application and intent. If the allocated seats are filled with eligible participants, we will close the registration. The date for the bootcamp is 7 to 10 November 2022. The selected participants will receive 4 days, 3-night residential bootcamp at Cox's Bazar. Please note that it is mandatory to attend all the sessions. Benefits: - 4 days, 3-night accommodation - Food - Transportation from your city to Cox's bazar and Cox's ...

কাস্টমার সার্ভিস ও ওয়েব ডেভেলপমেন্টসহ কয়েকটি সময়োপযোগী কোর্স (একদম ফ্রী)

  কাস্টমার সার্ভিস ও ওয়েব ডেভেলপমেন্টসহ বেশ কয়েকটি ফ্রী কোর্স করার সুযোগ করে দিয়েছে বিডি স্কিলস্। এছাড়াও রয়েছে মোবইল এ্যাপ্লিকেশনের মত সময়োপযোগী  কোর্সও। যা একজন তরুণকে তার আত্মোন্নয়নে ব্যাপক সহায়তা করবে। করবে চ্যালেঞ্জ মোকাবেলয় অধিক পারদর্শী। কোর্সের বিস্তারি জানুনঃ ১. সফটস্কিলঃ https://cutt.ly/NVT9qjn ২. এ্যপ্লিকেশন ডেভেলপমেন্টঃ https://cutt.ly/kVT9k70 ৩. কাস্টমার সার্ভিসঃ https://cutt.ly/oVT9yHm ৪. ওয়েব ডেভেলপমেন্টঃ https://cutt.ly/kVT9rIy কোর্সগুলো সম্পন্ন করতে অবশ্যই আপনাকে বিডি স্কিলস্ এর ওযেবসাইটে সাইন আপ করে নিতে হবে। - তথ্যসূত্রঃ Bdskills

অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিকতার সুযোগ দিচ্ছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা

সাংবাদিকতার সুযোগ দিচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা । পড়াশুনার যারা পাশাপাশি সাংবাদিকতা করতে আগ্রহী, তাদের জন্য সুবর্ণ সুযোগ। নিউজ পোর্টাল চ্যানেল খুলনায় কিছু সংখ্যক পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নামঃ চ্যানেল খুলনা পদের নামঃ রিপোর্টার ও ক্যাম্পাস প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই দক্ষতাঃ স্মার্ট ফোন অপারেট জানতে হবে চাকরির ধরনঃ পার্ট টাইম প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ বয়সঃ প্রযোজ্য নয় কর্মস্থলঃ খুলনা এবং নিজ এলাকা সম্মানী ভাতাঃ আলোচনা সাপেক্ষে মোবাইল- ০১৭০৪-৪০৮০৩০ আবেদনের নিয়মঃ আগ্রহীরা বায়োডাটা মেইল করুন- channelkhulnatv@gmail.com বিঃদ্রঃ কার্ড বা অন্য কোন প্রকার খরচের চিন্তা নাই। এছাড়া বিনা খরচে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সূত্রঃ চ্যানেল খুলনা ফেসবুক পেজ।